২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্রে যেতে ভোটারদের উদ্বুদ্ধ করছেন ওবামা-ম্যাককেইন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করার চেষ্টায় নেমেছেন দুই প্রার্থী বারাক ওবামা এবং ম্যাককেইন। একদিন বাদেই আগামী মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

পারকাসি, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করার চেষ্টায় নেমেছেন দুই প্রার্থী বারাক ওবামা এবং ম্যাককেইন। একদিন বাদেই আগামী মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রাচরণার শেষ পর্যায়ে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন। দুজনই চষে বেড়াচ্ছেন একটির পর একটি অঙ্গরাজ্য। সর্বশেষ জনমত জরিপেও দেখা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনের তুলনায় এগিয়ে আছেন ওবামা। রোববার রয়টার্স/সি-স্প্যান/জগবি প্রকাশিত জনমত জরিপে ওবামা ম্যাককেইনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছেন। আগের দিন শনিবার ওবামা এগিয়ে ছিলেন ৬ পয়েন্টে। অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন ব্যস্ত সময় পার করেছেন ভার্জিনিয়া এবং পেনসেলভানিয়ায়। ভার্জিনিয়া সাধারণত রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার এই রাজ্যটি তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আর ডেমোক্র্যাট রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়া ওবামার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন ম্যাককেইন। অন্যদিকে, নাভাদা ও কলোরাডো এবং নির্বাচনী ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গরাজ্য মিসৌরিতে প্রাচরণায় ব্যস্ত ইলিনয়ের সিনেটর ওবামা। ম্যাককেইনের পক্ষে কোথাও প্রচারণায় নামতে দেখা যায়নি রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে। জনপ্রিয়তার দিক দিয়ে মাত্র ৩০ শতাংশে অবস্থান করা বুশকে কোথাও ডাকাও হয়নি। ওবামা তার প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনকে বুশের প্রতিরূপ হিসেবে উপস্থানের চেষ্টা করে আসছেন গোড়া থেকেই। তবে ম্যাককেইনের পক্ষে নিজের রাজ্য ওয়াওমিংয়ে প্রচারণায় নেমেছেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। ওবামা শিবির এই বিষয়টিকে ধরে বেশ জোরালে আক্রমণ করেছে ম্যাককেইনকে। কলোরাডোর পিউব্লোতে নির্বাচনী সমাবেশে ওবামা বলেন, "চেনিকে নিজের পক্ষে প্রাচরণায় নামানোর জন্য আমি সিনেটর ম্যাককেইনকে স্বাগত জানাই। কারণ, চেনি সেটার দাবি রাখেন। তবে এটাও খুব সহজে সম্ভব হয়েছে বলে মনে হয় না।" তিনি আরও বলেন, "ম্যাককেইন বুশের পরিকল্পনায় ৯০ ভাগ ক্ষেত্রে সায় দিয়ে এসেছেন। আর চেনিও তাদের পক্ষে ছিলেন।" অন্যদিকে, ভার্জিনিয়ার