২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বান্দা

জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে রোববার শপথ নিয়েছেন রুপিয়াহ বান্দা। প্রতিদ্বন্দ্বী মিখায়েল সোটাকে অল্প ব্যবধানে হারিয়ে বিজয়ী হন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বান্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

লুসাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে রোববার শপথ নিয়েছেন রুপিয়াহ বান্দা। প্রতিদ্বন্দ্বী মিখায়েল সোটাকে অল্প ব্যবধানে হারিয়ে বিজয়ী হন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বান্দা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বান্দা বলেন, "আমি ঘোষণা করছি জাম্বিয়ার সংবিধান ও আইনকে সর্বোচ্চে স্থান দেব।" এর আগে রোববার নির্বাচন কমিশন জানায়, ১৫০ আসনের চূড়ান্ত ফলাফলে বান্দা পেয়েছেন ৭ লাখ ১৮ হাজার ৩৫৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সোটা পেয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ১৫০ ভোট। তবে বিরোধী নেতা সোটা নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। গত আগস্টে প্রেসিডেন্ট লেভি ওয়ানাওয়াসার মৃত্যুর পর বান্দা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪৫ ঘ.