২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণিত সত্যের সঙ্গে ধর্মের বিরোধ নেই: পোপ

বিবর্তনবাদ বিষয়ক এক সম্মেলনে ব্রিটিশ পদার্থবিদ-মহাকাশতত্ত্ববিদ স্টিফেন হকিংয়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের ওই সমাবেশে পোপ বলেন, ঈশ্বরে বিশ্বাসের সঙ্গে প্রায়োগিক বিজ্ঞানের কোনো বিরোধ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিবর্তনবাদ বিষয়ক এক সম্মেলনে ব্রিটিশ পদার্থবিদ-মহাকাশতত্ত্ববিদ স্টিফেন হকিংয়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের ওই সমাবেশে পোপ বলেন, ঈশ্বরে বিশ্বাসের সঙ্গে প্রায়োগিক বিজ্ঞানের কোনো বিরোধ নেই। ভ্যাটিকানে 'পন্টিফিকাল একাডেমী অফ সায়েন্সস' আয়োজিত সপ্তাহব্যাপী ওই সম্মেলনের শিরোনাম ছিল, "মহাবিশ্ব এবং জীবনের বিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি" (সায়েন্টিফিক 'ইনসাইটস ইন্টু দ্য ইভোলিউশন অব দ্য ইউনিভার্স এন্ড লাইফ)। হকিংসহ অন্য অনেক খ্যাতনামা বিজ্ঞানী ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন। বিবর্তনবাদ সম্মেলনে দেওযা বক্তৃতায় পোপ বলেন, বিজ্ঞান হল ঈশ্বরের সৃষ্টি সম্পর্কে জ্ঞান আহরণের অভিযাত্রা। পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, "সৃষ্টি সম্পর্কে ধর্মবিশ্বাসের বোঝাপড়া এবং বিজ্ঞানের প্রমাণিত সত্যের কোনো বিরোধ নেই।" তিনি বলেন, "গ্যালিলিও প্রকৃতিকে দেখতেন এমন একটি বই হিসেবে ঈশ্বর যার রচায়িতা।" 'সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না বরং পৃথিবীই সূর্যের চারদিকে ঘুরে' এই বৈজ্ঞানিক তত্ত্বের প্রবক্তা ১৭ শতকের জোতির্বিজ্ঞানী গ্যালিলিওকে ধর্মদ্রোহীতার দায়ে অভিযুক্ত করে ক্যাথলিক চার্চ। বিশ্ব্যব্যাপী ওই বৈজ্ঞিানিক সত্যটি গ্রহণ করা হলেও ১৯৯২ সালের আগ পর্যন্ত গ্যালিলিও-কে ওই অভিযোগ থেকে রেহাই দেয়নি ভ্যাটিকান। অসুস্থতার কারণে একা একা চলাফেরা করতে এবং স্বাভাবিকভাবে কথা বলতে অক্ষম হুইলচেয়ারে বসে থাকা হকিংয়ের সঙ্গে কথা বলেন পোপ। একটি বিশেষ ভয়েস সিনথেসাইজারের সাহায্যে কথা বলে থাকেন হকিং। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলার এই বৈজ্ঞানিক প্রযুক্তির প্রশংসা করেন পোপ। গত বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজ্ঞানী হকিং বলেন, "প্রথাগত অর্থে ধর্মবিশ্বাসী নন" তিনি। হকিং বলেন, "আমি বিশ্বাস করি বিজ্ঞানের সূত্র ধরেই শাসিত হয় এই মহাবিশ্ব।" তিনি আরও বলেন, "এই সূত্রগুলো হয়তো ঈশ্বরেরই আদিষ্ট। কিন্তু ঈশ্বর এগুলোতে কোনো হস্তক্ষেপ করেন না।" রুদ্ধদ্বার ওই বিবর্তনবাদ সম্মেলনে মহাবিশ্বের উৎস ও সৃষ্টি প্রক্রিয়া নিয়ে কথা বলেন আলোড়ন সৃষ্টিকারী বই 'এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম' এর লেখক স্টিফেন হকিং। ক্যথলিক চার্চ এখন বিবর্তনবাদকে একটি বৈজ্ঞানিক সত্য হিসেবে স্বীকার করে এবং "আস্তিক্যবাদী বিবর্তন" শিক্ষা দিয়ে থাকে। তবে, "মানব প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে ঈশ্বর কেন বিবর্তন প্রক্রিয়া বেছে নেননি তার কোনো কারণ খুঁজে পাননি" তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩১৫ ঘ.