২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সাবেক মাওবাদী যোদ্ধাদের দ্রুত পুনর্বাসনের আহ্বান বানের

দেশের শান্তির স্বার্থে সাবেক মাওবাদী যোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করার জন্য নেপালের সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নেপাল সফরের সময় শনিবার তিনি এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

কাঠমাণ্ডু, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের শান্তির স্বার্থে সাবেক মাওবাদী যোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করার জন্য নেপালের সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নেপাল সফরের সময় শনিবার তিনি এই আহ্বান জানান। বান গত বৃহস্পতিবার ভারত থেকে নেপাল পৌঁছান। নেপালে তিনি প্রধানমন্ত্রী প্রচণ্ড ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০০৬ সালে সরকারের সঙ্গে মাওবাদীদের এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে নেপালে দীর্ঘ দিনের সহিংসতার অবসান ঘটে। এরপর গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে মাওবাদীরা। অবসান ঘটে দেশটির প্রায় শোয়া দুইশ' বছরের রাজতন্ত্রের। নেপালকে ঘোষণা করা হয় প্রজাতন্ত্র। ২০০৬ সালের ওই চুক্তি অনুযায়ী মরাবাদী যোদ্ধাদের দ্রুত সেনাবাহিনীতে ঢুকিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তখন থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রায় ২৮টি ক্যাম্পে বাস করছে ১৯ হাজারের বেশি সাবেক মাওবাদী যোদ্ধা। জাতিসংঘ মহাসচিব বান মুন নেপালে তার প্রথম সফরে সাংবাদিকদের বলেন, "নেপালের নতুন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য এই মহূর্তে প্রধান দায়িত্ব সাবেক মাওবাদী যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা।" মাওবাদী যোদ্ধাদের বিষয়টিতে সিদ্ধান্ত নিতে সরকার চলতি সপ্তাহে একটি বহুদলীয় কমিটি গঠন করেছে। কিন্তু তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে এ নিয়ে দলগুলোর মধ্যে যথেষ্ট মতবিভেদ আছে। মাওবাদীরা দাবি করছে তাদের যোদ্ধাদের সেনাবাহিনীতে জায়গা করে দিতে হবে। তবে অন্যরা এটা মেনে নিতে চাইছে না। তারা চায় সাবেক যোদ্ধাদের শিল্পকারখানার নিরাপত্তায় বা পুলিশ বাহিনীতে নেওয়া যেতে পারে। বিশ্লেষকরা জানিয়েছেন, নেপালে শান্তির সাবেক এই মাওবাদী যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টির খুবই গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.