২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বোমা হামলা: তিন মুসলমানকে জিজ্ঞসাবাদ

আসামে গত বোমা হামলায় ৭৭ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ তিনজন মুসলমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। গৌহাটির ১২৫ কিলোমিটার পূর্বের নওগাঁও জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

গৌহাটি, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসামে গত বোমা হামলায় ৭৭ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ তিনজন মুসলমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। গৌহাটির ১২৫ কিলোমিটার পূর্বের নওগাঁও জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলায় ব্যবহৃত গাড়ি ও মোবাইল ফোনের সূত্র ধরে এদের গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবারের ওই বোমা হামলার দায় স্বীকার করে স্বল্প পরিচিত একটি ইসলামি গোষ্ঠী, ইসলামিক সিকিউরিটি ফোর্স- ইন্ডিয়ান মুজাহিদিন (আইএসএফ-আইএম) স্থানীয় একটি টেলিভিশন কেন্দ্রে মোবাইল টেক্সটের মাধ্যমে বার্তা পাঠায়। এতে বলা হয়, "আমরা বৃহস্পতিবারের হামলা দায় নিচ্ছি। আমরা আসাম ও ভারতকে সতর্ক করছি ভবিষ্যতেও এ ধরনের হামলা হবে।" পুলিশ বলছে, মুসলিম গোষ্ঠীটি গত মাসে মুসলমান বসতিস্থাপনকারীদের ওপর আদিবাসীদের হামলায় ৪৭ জন নিহত হওয়ার প্রতিশোধ নিতেই সম্ভবত এই হামলা চালায়। প্রদেশের রাজধানী গৌহাটিসহ কয়েকটি শহরে একযোগে হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৩৭ ঘ.