২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ২০ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল কায়েদার মধ্যমস্তরের একজন নেতা রয়েছেন। তিনি ইরাকি বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

মিরানশাহ, পাকিস্তান, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল কায়েদার মধ্যমস্তরের একজন নেতা রয়েছেন। তিনি ইরাকি বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, নিহত আল কায়েদা নেতার নাম আবু আকাশ। অন্য একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তার সত্যিকার নাম আবদুর রহমান বলে ধারণা করা হচ্ছে। চালকবিহীন বিমান থেকে আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর মীর আলীতে ওই হামলা চালানো হয়। অন্য একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ড্রোন বিমান থেকে মীর আলীর একটি বাড়ি লক্ষ করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলায় বাড়িটিতে আগুন ধরে যায়। এর ভেতর ১৫ থেকে ২০ জন নিহত হয়। ওই হামলার কিছুক্ষণ পর দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানার একটি বাড়ি লক্ষ করে ড্রোন বিমান থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এদের পরিচয় জানা না গেলেও বাড়িটিতে হামলার কয়েকজন জঙ্গি অবস্থান করছিল বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানে তালেবানদের হামলা বেড়ে যাওয়ায় মার্কিন বাহিনী পাকিস্তানে জঙ্গি অবস্থান লক্ষ করে সা