২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে সমর্থন দিল ইকোনোমিস্ট ম্যাগাজিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামাকে শুক্রবার সমর্থন দিয়েছে ব্রিটেনের 'দ্য ইকোনোমিস্ট' ম্যাগাজিন। ম্যাগাজিনের প্রচ্ছদে ওবামার একটি গুরুগম্ভীর ছবি দিয়ে ইকোনোমিস্ট লিখেছে, 'এখনই সময়'। 'ওবামা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য' মন্তব্য করে তাকে পরিপূর্ণ সমর্থন দিয়েছে ম্যাগাজিনটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

লন্ডন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামাকে শুক্রবার সমর্থন দিয়েছে ব্রিটেনের 'দ্য ইকোনোমিস্ট' ম্যাগাজিন। ম্যাগাজিনের প্রচ্ছদে ওবামার একটি গুরুগম্ভীর ছবি দিয়ে ইকোনোমিস্ট লিখেছে, 'এখনই সময়'। 'ওবামা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য' মন্তব্য করে তাকে পরিপূর্ণ সমর্থন দিয়েছে ম্যাগাজিনটি। এর আগেও অনেকগুলো প্রভাবশালী খবরের কাগজের সমর্থন পেয়েছেন ওবামা। এর মধ্যে আছে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউন, শিকাগো সান টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস ও মিয়ামি হেরাল্ড। ওবামাকে সমর্থন দেওয়ার বিষয়টি জানিয়ে, ১৬৫ বছর পুরানো ব্রিটিশ ম্যাগাজিন ইকোনোমিস্ট তাদের প্রথম পাতায় ওবামার বেশ বড় একটি ছবি ছেপেছে। চিন্তামগ্ন এই ছবিটির নিচের শিরোনাম- 'এটাই সময়'। ইকোনোমিস্ট লিখেছে, "আমেরিকা এবং বিশ্বকে সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে ওবামা বেশ স্পষ্ট ও বিস্তৃত একটি ছবি একেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের চেয়ে অনেক বেশি সপ্রতিভ, নিয়মনিষ্ঠ ও বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন।" লন্ডন থেকে প্রকাশিত ম্যাগাজিনটি আরও লিখেছে, "ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দাবি রাখেন।" যুক্তরাষ্ট্রে ইকোনোমিস্টের বেশ বড় সংখ্যার পাঠক আছে। ২০০০ সালের নির্বাচনে ম্যাগাজিনটি বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সমর্থন দিয়েছিল। পরেরবার ২০০৪ সালে তারা বুশের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জন কেরির পক্ষে অবস্থান নিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৯০০ ঘ.