২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বন্যা, ১৪ জনের প্রাণহানি

ভিয়েতনামে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৪ শিশুসহ কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। ডুবে গেছে রাজধানী হ্যানয়ের বহু রাস্তা। কোনও কোনও জায়গা ১ মিটার (ইয়ার্ড) পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

হ্যানয়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভিয়েতনামে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৪ শিশুসহ কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। ডুবে গেছে রাজধানী হ্যানয়ের বহু রাস্তা। কোনও কোনও জায়গা ১ মিটার (ইয়ার্ড) পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও সরকার। ভিয়েতনামের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে ৯ টি প্রদেশে শুরু হওয়া বন্যায় ওই প্রাণহানির ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার পথে মারা যায় ১১ থেকে ১২ বছর বয়সের তিন ছাত্রী। নিহত অপর শিশুটির বয়স ২ বছর। এছাড়া, হা থিন প্রদেশে ৭ জন, কুয়াং নাই-এ ৩ জন, নে আন-এ ২ জনের প্রাণহানি ঘটেছে এবং কুয়াং নাম- এ একজন ও ফু ইয়েন প্রদেশে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার থেকে উত্তর ভিয়েতনামে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে ৬ টি পার্বত্য প্রদেশে। ভিয়েতনামের আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। নে আন প্রদেশে বুধবার থেকে ৩৩০ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, থুয়া থিয়েন হু প্রদেশে ভূমিধসে ক্ষয়ে গেছে উত্তর-দক্ষিণ হো চি মিন মহাসড়ক। তবে বন্যার কারণে ভিয়েতনামের কৃষিক্ষেত্রের তেমন ক্ষতি হয়নি বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৩ ঘ.