২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবধান কমাতে ওহাইওতে ম্যাককেইনের জোর প্রচারণা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন গুরুত্বপূর্ণ ওহাইও অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন।মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে জিততে হলে তাকে অবশ্যই ওহাইওতে জিততে হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 05:04 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন গুরুত্বপূর্ণ ওহাইও অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন।মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে জিততে হলে তাকে অবশ্যই ওহাইওতে জিততে হবে। (আরও তথ্যসহ) জনমত জরিপে বেশ কিছুদিন ধরে এগিয়ে থাকা ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ম্যাককেইন । অন্যদিকে অনিশ্চিত অঙ্গরাজ্যগুলোতে সমর্থন আদায়ের শেষ প্রচেষ্টায় ভার্জিনিয়া, ফ্লোরিডা ও মিসৌরিতে সমাবেশ করেন ওবামা। দুই প্রার্থীই একে অন্যের বিরুদ্ধে মধ্যবিত্ত মার্কিনীদের স্বার্থ উপেক্ষা করে তেল কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ করেন। এক্সন মবিল রেকর্ড পরিমাণ মুনাফা করার ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ অভিযোগ তোলেন। ম্যাককেইন বলেন, তিনি প্রচারণার শেষ কয়েকদিনে ব্যবধান কমিয়ে আবার প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবেন। তিনি বলেন, "বিশেষজ্ঞরা আমাদের খরচের খাতায় ফেলেছেন যেমনটি তারা আগেও কয়েকবার করেছেন। আমরা কয়েক পয়েন্ট পিছিয়ে আছি ঠিকই কিন্তু আমরা ফিরে আসছি।" ডেফাইয়েন্স শহরে প্রচারাভিযানকালে ম্যাককেইন ২০০৫ সালের জ্বালানি বিল সমর্থনের জন্য ওবামার সমালোচনা করেন। ওই বিলে তেল কোম্পানিগুলো কর থেকে রেহাই দেওয়া হয়েছিল। ফলে ওবামা তেল কোম্পানিগুলোর জন্য বিলিয়িন বিলিয়ন ডলার ছাড়ের পক্ষে ভোট দিয়েছেন বলেই উল্লেখ করেন ম্যাককেইন। এর পরিবর্তে ম্যাককেইন বরং বিদেশি তেল আমদানীর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমানোর নিজস্ব নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিদেশি তেল কোম্পানিগুলোকে বছরে ৭০০ বিলিয়ন ডলার দেওয়া বন্ধ করব, বিশেষ করে যেসব দেশ আমাদেরকে তেমন পছন্দ করে না। এর পরিবর্তে আমরা সাগরে তেল অনুসন্ধান শুরু করব। ওদিকে, ওবামা বলেছেন, ২০০৫ সালের জ্বালানি বিলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদকদেরকে কর থেকে রেহাই দেওয়ার প্রস্তাব ছিল বলেই এটি সমর্থন করেছিলেন তিনি। তিনি বরং উল্টো ম্যাককেইনের বিরুদ্ধেই তেল কোম্পানিগুলোকে আরও বেশি ছাড় দেওয়ার অভিযোগ করেন। ম্যাককেইন করপোরেট করের হার হ্রাস করতে চান বলে উল্লেখ করেন ওবামা। ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং মিসৌরিতে প্রচারাভিযানকালে ওবামা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর ০ দশমিক ৩ শতাংশ কমে আসার কথা বলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং এর জন্য প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে দায়ি করেন। সা