২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা রিপাবলিকানদের মন্ত্রিসভায় স্থান দেবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী বারাক ওবামা বুধবার বলেছেন, জয়ী হলে তিনি তার মন্ত্রিসভায় রিপাবলিকানদের অন্তর্ভূক্ত করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 09:19 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী বারাক ওবামা বুধবার বলেছেন, জয়ী হলে তিনি তার মন্ত্রিসভায় রিপাবলিকানদের অন্তর্ভূক্ত করবেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন পদে নিয়োগের ক্ষেত্রে তার "কিছু চমৎকার চিন্তাভাবনা" আছে। তবে এই মুহূর্তে তিনি শেষ দিনগুলোর প্রচারণার ব্যস্ত থাকার দিকেই বেশি মনোনিবেশ করতে চান। ওবামা বলেন, রিবাবলিকানদের মন্ত্রিসভায় স্থান দেওয়াটাকে তিনি বেশ গুরুত্ব দিচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেইটসকে তার পদে বহাল রাখবেন কীনা-এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। এরকম একটি ধারণা রয়েছে- ওবামা বা জন ম্যাককেইন যিনিই প্রেসিডেন্ট হন- গেইটসকে তার দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করবেন। "আমি বিস্তারিত বলতে চাই না" - জানিয়ে ওবামা জাতীয় নিরাপত্তা নীতিমালা নির্দলীয় হওয়া উচিত বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫১২ ঘ.