২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনাক্যাম্প ও বিদ্যুৎ কেন্দ্রে গেরিলাদের বিমান হামলা

শ্রীলংকার টামিল টাইগার গেরিলারা একটি সেনা ক্যাম্প ও রাজধানী কলম্বোর একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

কলম্বো, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার টামিল টাইগার গেরিলারা একটি সেনা ক্যাম্প ও রাজধানী কলম্বোর একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়। লিবারেশন টাইগার ও টামিল ইলাম-এর (এলটিটিই) ক্ষুদ্র বিমানবাহিনীর সম্বল এক ইঞ্জিনবিশিষ্ট প্রপেলার বিমান এনিয়ে আট থেকে নয় বার সরকারের স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালাল। গত বছরের মার্চে প্রথমবার তামিল গেরিলারা বিমান হামলা চালিয়ে শ্রীলংকার সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সেনা মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল উদয় নানায়েককারা জানান, মঙ্গলবার প্রথম হামলাটি চালানো হয় কলম্বোর ২৫০ কিলোমিটার উত্তরে মানার জেলার থালাদি সেনা ক্যাম্পে। তবে এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে এক সেনা। এরপরই রাডারে ধরা পরে একটি অজ্ঞাত বিমান ভারত মহাসাগর থেকে কলম্বোর দিকে এগুচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে রাজধানী অন্ধকারে ঢেকে যায়। শ্রীলংকার জঙ্গি বিমানগুলোও আকাশে ওড়ে। নানায়েককারা জানান, এলটিটির একটি হালকা বিমান এর মধ্যে কলম্বোয় পৌঁছে কেলানাতিসা বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলে সরে যায়। একটি না দুটি বিমান এই হামলায় অংশ নিয়েছে তা নিশ্চিত বলতে পারেননি নানায়েককারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/০১২৭ ঘ.