ওয়াশিংটন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাক-আফগান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের জন্য বিপজ্জনক চ্যালেঞ্জ। যে পরিস্থিতির কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা হয়েছিল আফগানিস্তান-পাকিস্তান নিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট তার চেয়েও খারপ পরিস্থিতিতে পড়তে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
পরিস্থিতি এতটাই মারাত্মক যে বিশ্লেষকরা বলছেন, দুই দেশেরই সীমান্তবর্তী পশতুন অঞ্চলের দিকে নজর দেওয়ার জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন পড়বে নতুন প্রশাসনের।
মার্কিন কংগ্রেস পরিচালিত ওয়াশিংটনের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ' ইউএস ইন্সটিটিউট অব পিস' এর বিশ্লেষক জে অ্যালেক্সান্ডার থিয়ার বলেছেন, "কার্যকর নতুন কৌশল নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্র্যাট বারাক ওবামা এবং রিপাবলিকান জন ম্যাককেইন দুজনই নির্বাচিত হলে আফগানিস্তানকেই সর্বচ্চো অগ্রধিকার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
ওভাল অফিসে যে বসবেন তাকেই আফগানিস্তানের কমাণ্ডারদের অনুরোধ মেনে অতিরিক্ত ১০,০০০ সেনা পাঠানোর ব্যবস্থা করতে হবে।
যদিও সেনা কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন ইরাকে সেনা কমালে কিংবা সেনাদের দেশে থাকার সময়সীমা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করলেই কেবল আফগানিস্তানে আরও সেনা ইউনিট মোতায়েন হতে পারে।
উল্লেখ্য, ২০০১ সালের জানুয়ারির চেয়ে আফগানিস্তানের পরিস্থিতি এখন আরও বেশি জটিল। আফগানিস্তানের তালেবানরা আল-কায়েদাদের স্বর্গরাজ্য গড়ে দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন কোর কর্মকর্তা নাথানিয়েল ফিক বলেন, "পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে বুঝতে হবে যে, আফগানিস্তানে সংঘাত কেবল এর ভৌগলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বিস্তীর্ণ পশতুন জাতির মনজগতেও এর অস্তিত্ব আছে।"
স
bdnews24