২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-ম্যাককেইনের ব্যবধান কমে আসছে প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওবামা-ম্যাককেইনের জনপ্রিয়তার ব্যবধান কমে আসছে প্রতিদিনই। তবে নির্বাচনের ছয়দিন আগেও দেশব্যাপী জনমত জরিপে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছেন। রয়টার্স/সি-স্প্যান/জগবি জরিপ মঙ্গলবার এ ফলাফল জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওবামা-ম্যাককেইনের জনপ্রিয়তার ব্যবধান কমে আসছে প্রতিদিনই। তবে নির্বাচনের ছয়দিন আগেও দেশব্যাপী জনমত জরিপে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছেন। রয়টার্স/সি-স্প্যান/জগবি জরিপ মঙ্গলবার এ ফলাফল জানিয়েছে। ওবামা মাত্র পাঁচদিন আগেও ম্যাককেইনের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকলেও ধারাবাহিকভাবে এ ব্যবধানকে অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে সক্ষম হয়েছেন রিপাবলিকান প্রার্থী। কিন্তু, শ্বেতাঙ্গ এবং পুরষ ভোটারদের মধ্যে ম্যাককেইন নিজের অবস্থান শক্ত করতে পারলেও ওবামা এখনও নারী এবং দল নিরপেক্ষ ভোটারদের মধ্যে নিজের কমপক্ষে ১০ পয়েন্টের অগ্রগামী অবস্থান অটুট রাখতে সক্ষম হয়েছেন। নির্বাচনকে সামনে রেখে চালানো প্রতিদিনের এ দেশব্যাপী জরিপে সম্ভাব্য ভোটদাতাদের ৪৯ শতাংশ ওবামাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, ম্যাককেইনকে সমর্থনের কথা জানিয়েছেন ৪৫ শতাংশ। টেলিফোন সাক্ষাৎকারে পরিচালিত এ জরিপের ভ্রান্তির সম্ভাবনা ২ দশমিক ৯ শতাংশ। জরিপ পরিচালনাকারী জন জগবি জানান, সোমবারও ক্যাথলিক এবং হিস্পানিক গ্র"পগুলোর মধ্যে ওবামার সমর্থন চাঙ্গা ছিল। এ দুটি গ্র"পই ২০০৪ সালে প্রেসিডেন্ট বুশের দ্বিতীয়দফা নির্বাচনের সময় তার জয়ে সাহায্য করেছিল। সোমবারের পরিস্থিতি সম্পর্কে জগবি বলেন, "মাত্র সাতদিন আগেও ম্যাককেইন কোনো উল্লেখযোগ্য প্রধান গ্র"পের সমর্থন আদায়ে ব্যর্থ এবং তার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।" অক্টোবরের ৬ তারিখে শুরু হওয়া এ দেশব্যাপী জরিপের শুরুর দিন ওবামা ম্যাককেইনের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ছিলেন। সেদিনের ফলাফলে ওবামা ৪৮ এবং ম্যাককেইন ৪৫ শতাংশ সমর্থন পেয়েছিলেন। এর মধ্যে ওবামা একপর্যায়ে সর্বোচ্চ ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলেও ম্যাককেইন কখনওই তার পক্ষে ৪৫ শতাংশের বেশি সমর্থন আদায় করতে পারেননি। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএমটি/১৭১০ ঘ.