২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ভবিষ্যৎ নিয়ে আফগানদের হতাশা বাড়ছে

দেশের ভবিষ্যৎ নিয়ে আফগানদের হাতাশা বাড়ছে। গত দুই বছরের তুলনায় এ বছর দেশের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে আরও বেশিসংখ্যক আফগান। আফগানিস্তানের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাই এর কারণ। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'এশিয়া ফাউন্ডেশন' (এএফ) পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

কাবুল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের ভবিষ্যৎ নিয়ে আফগানদের হাতাশা বাড়ছে। গত দুই বছরের তুলনায় এ বছর দেশের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে আরও বেশিসংখ্যক আফগান। আফগানিস্তানের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাই এর কারণ। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'এশিয়া ফাউন্ডেশন' (এএফ) পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ২০০৫ সাল থেকে আফগানিস্তানে নিয়োজিত বিদেশি সেনাদের বিতাড়িত করার চেষ্টা করছে তালেবানরা। ফলে আফগান ও আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ একটা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জোট বাহিনী ও তালেবান সংঘর্ষে শুধু এ বছরই নিহত হয়েছে প্রায় ৪ হাজার লোক। যার এক-তৃতীয়াংশই বেসামরিক আফগান। জরিপে দেখা গেছে, আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক চিন্তার আফগানদের সংখ্যা ২০০৬ সালের পর থেকে কমে যাচ্ছে। এশিয়া ফাউন্ডেশন (এএফ) এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের সার্বিক অবস্থা আশাব্যাঞ্জক হয়ে উঠলেও অধিকাংশ মানুষই গত দুই বছর ধরে আরও বেশি নৈরাশ্যবাদী হয়ে যাচ্ছে।" এএফ আরও জানায়, "জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছে, দেশ ধীরে ধীরে সঠিক পথ থেকে সরে যাচ্ছে।" আফগানিস্তানের ৩৪ টি প্রদেশেই জরিপটি চালানো হয়েছে এবং এতে সাড়ে ৬ হাজারেরও বেশি আফগান অংশ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪০ ঘ.