২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিদ্রোহিরাই সীমান্তে হামলার লক্ষ্য: ইরাক

সিরিয়ার ইরাক সীমান্তে হামলার লক্ষ্য ওই এলাকার বিদ্রোহিরা, যারা বাগদাদে হামলা চালানোর জন্য সেখানে রয়েছে। ইরাক সরকারের মুখপাত্র আলী আল-দাব্বাহ সোমবার একথা বলেছেন। সিরিয়া এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে। কিন্তু ওয়াশিংটন হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

লন্ডন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- সিরিয়ার ইরাক সীমান্তে হামলার লক্ষ্য ওই এলাকার বিদ্রোহিরা, যারা বাগদাদে হামলা চালানোর জন্য সেখানে রয়েছে। ইরাক সরকারের মুখপাত্র আলী আল-দাব্বাহ সোমবার একথা বলেছেন। সিরিয়া এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে। কিন্তু ওয়াশিংটন হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। হামলাটি কে চালিয়েছে সে ব্যাপারে আলী আল-দাব্বাহও স্পষ্ট কিছু বলেননি। বাগদাদে রয়টার্সকে তিনি বলেন, "আক্রান্ত স্থানটি সন্ত্রাসী গ্র"পগুলোর আঁখড়া। এই গ্র"পগুলো সিরিয়া থেকে ইরাকের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। এদের সর্বশেষ গ্র"পটি ইরাকের সীমান্তবর্তী একটি গ্রামে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।" তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সিরিয়ার মাটি ব্যবহারকারী এই দলটিকে ইরাকের হাতে হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে। গত সপ্তাহেও মার্কিন এক জেনারেল বলেছিলেন, মার্কিন ও ইরাকি নিরাপত্তা পদক্ষেপ সিরিয়া থেকে বিদ্রোহী তৎপরতার গতি কমিয়ে দিয়েছে। সিরিয়ার কর্মকর্তারা রোববার জানান, সিরিয়ার ইরাক সীমান্ত সংলগ্ন এলাকায় মার্কিন সেনাদের হেলিকপ্টার গানশিপ হামলায় চার শিশুসহ কমপক্ষে আটজন বেসামরিক লোক নিহত হয়েছে। একইসঙ্গে এ হামলাকে 'জঘন্য অপরাধ ও স্পষ্ট আগ্রাসন' অভিহিত করে এর তীব্র নিন্দা জানান সিরীয় কূটনীতিকরা। সিরিয়ার কর্মকর্তারা বলেন, রোববার ইরাক সীমান্ত সংলগ্ন বাও কামাল এলাকায় ওই হামলা চালায় মার্কিন বাহিনী। লন্ডনে সিরিয়ার প্রেস অ্যাটাসে জিহাদ মাকদিসি বিবিসিকে বলেছেন, "এটা একটি জঘন্য অপরাধ এবং অবশ্যই আগ্রাসন।" তিনি জানান, "মার্কিনিরা নির্মাণাধীন একটি বেসামরিক ভবনে ওই হামলা চালায়।" জিহাদ মাকদিসি বলেন, "তাদের (যুক্তরাষ্ট্র) কাছে যদি বিদ্রোহী কর্মকাণ্ডের কোনো প্রমাণ থাকত, তাহলে এরকম জংলি আচরণ না করে তাদের উচিৎ ছিল প্রথমে সিরিয়াকে তা জানানো।" সিরীয় কূটনীতিক বলেন, "এই প্রশাসন (যুক্তরাষ্ট্রের) এটা প্রমাণ করেছে যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকরের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। আমরা এ ঘটনার একটি স্পষ্ট ব্যাখ্যা চাই এবং সিরিয়ার অবশ্যই যথাযথভাবে এর জবাব দেওয়া অধিকার আছে।" সিরিয়া দামাসকাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার ব্যখ্যা দিতে বলেছে। একইসঙ্গে ইরাকি সরকারকে এ ঘটনার তদন্ত করতে এবং ইরাক 'সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসনে' ব্যবহৃত হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত করতে বলেছে সিরিয়া। ওদিকে, পশ্চিম ইরাকের মার্কিন নৌবাহিনীর মেজর জেনারেল জন কেলি সাংবাদিকদের বলেন, " ইরাকের নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনী মনে করে সিরিয়ায় আল-কায়েদা ও অন্যান্য সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। এবং সময় সময় তারা সীমানা পেরিয়ে হামলা চালানোর চেষ্টা করে সেটাও আমরা জানি।" এ প্রসঙ্গে তিনি ইরাকে ২ মে'র হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় ইরাকি সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছিল। কিন্তু সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম আব্দুল মজিদ ইরাকের বিরুদ্ধে সিরিয়ার মাটিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২১৫১ ঘ.