২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তিব্বতের স্বায়ত্ত্বশাসন নিয়ে আশা হারাচ্ছেন দালাই লামা'

চীনা শাসনের আওতায় তিব্বতের স্বায়ত্ত্বশাসন নিয়ে বেইজিংয়ের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর আশা নেই তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার। তবে তারপরও তিনি অবসরে যাচ্ছেন না। দালাই লামার এক ঊর্ধ্বতন সহযোগী রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

নতুন দিল্লি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনা শাসনের আওতায় তিব্বতের স্বায়ত্ত্বশাসন নিয়ে বেইজিংয়ের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর আশা নেই তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার। তবে তারপরও তিনি অবসরে যাচ্ছেন না। দালাই লামার এক ঊর্ধ্বতন সহযোগী রোববার একথা বলেছেন। সহযোগী তেনজিন তকলহা রয়টার্সকে বলেন, "চীনের কাছ থেকে সাড়া পাওয়ার অভাবে আমাদেরকে বাস্তববাদী হতে হচ্ছে। কোনও আশা নেই।" তেনজিন বলেন, দালাই লামার আত্মনিবেদন তিব্বত ইস্যুতে বাধা হয়ে দাঁড়াক তা তিনি চান না। সে কারণে তিব্বত আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য তিনি নভেম্বরের ২য় সপ্তাহে নির্বাসিত তিব্বতিদের একটি বিশেষ বৈঠক ডেকেছেন। নির্বাসিত তিব্বতিরা অনেকেই দালাই লামার মধ্যপন্থা, উদারতা এবং সংহতিমূলক পথকে তিব্বতের স্বায়ত্তসাশন অর্জনে অকার্যকর মনে করে। কিন্তু তিব্বতের স্বাধীনতাপন্থী ইয়োথ কংগ্রেসের প্রেসিডেন্ট সেয়াং রিগজিন বলেন, আমরা তার মধ্যপন্থার বিরুদ্ধে নই। আসল ব্যাপারটি হচ্ছে চীনই এ ব্যাপারে আন্তরিক না এবং তারা কখনই মধ্যপন্থা নিয়ে আলোচনায় বসতে রাজি ছিল না। ৭৩ বছর বয়সী দালাই লামা অবসরে যাচ্ছেন এমন জল্পনা অস্বীকার করেন তকলহা। ভারতে নির্বাসিত তিব্বত সরকারের স্পিকার কর্ম চেয়োফেল এর আগে বলেছিলেন, দালাই লামা এখন পূর্ণ অবসরে থাকার ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্য নিয়ে স্থানীয় গণমাধ্যমে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১০ঘ.