২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে মুক্তবাজার অর্থনীতি বিস্তারের আহ্বান জানালেন বুশ

আগামী মাসে বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনের আয়োজক হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন আরেকটি মহামন্দা ঠেকাতে বিশ্বজুড়ে আর্থিক খাত নিয়ন্ত্রক ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর একইরকম নীতিমালা অনুসরণ জরুরি। একইসঙ্গে তিনে বলেন যে, এখন পর্যন্ত মুক্তবাজার অর্থনীতিই সবচেয়ে পরীক্ষিত ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী মাসে বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনের আয়োজক হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন আরেকটি মহামন্দা ঠেকাতে বিশ্বজুড়ে আর্থিক খাত নিয়ন্ত্রক ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর একইরকম নীতিমালা অনুসরণ জরুরি। একইসঙ্গে তিনে বলেন যে, এখন পর্যন্ত মুক্তবাজার অর্থনীতিই সবচেয়ে পরীক্ষিত ব্যবস্থা। শনিবার বুশ তার সাপ্তাহিক রেডিও ভাষণে এসব কথা বলেন। এর ঠিক আগেরদিন শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের শীর্ষ তিনটি সূচক বাজার বন্ধ হওয়ার সময় ২০০৩ সালের পর সবচেয়ে নিম্ন অবস্থানে ছিল। প্রেসিডেন্ট বুশ বলেন, "গত কিছু সপ্তাহে ঋণের স্বল্পতা, আর্থিক সম্পদের অনিশ্চয়তা এবং শেয়ার বাজারের উত্থান পতনের কারণে স্পণ্টতই অনেক পরিবার তাদের অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।" তিনি আমেরিকানদের এ নিশ্চয়তাও দিতে চান যে, আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে তার সরকারের নেওয়া পদক্ষেপের সুফল ইতোমধ্যেই বাজারে পড়তে শরু করেছে। তবে একইসঙ্গে তিনি এটাও বলেন যে, এর পুরো সুফল পেতে সময় লাগবে। নভেম্বরের ১৫ তারিখে ওয়াশিংটনে বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে বুশ বলেন, " এ সঙ্কট বিশ্বজুড়েই প্রভাব ফেলেছে -- আর এটা মোকাবেলা করতে হলেও আরও বেশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে।" তিনি বলেন, "যদিও সব দেশের নেওযা পদক্ষেপ একইরকম হবে না, তবুও ভবিষ্যতে এ ধরনের সঙ্কট মোকাবেলায় সবার একইরকম একটি নীতিমালা অনুসরণ করা জরুরি।" কোনো কোনো দেশের সংরক্ষণবাদী মানসিকতার বিষয়ে সতর্ক করে দিয়ে বুশ বলেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মুক্ত বাজার ও মুক্ত বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও মুক্তবাজার অর্থনীতির বিস্তার প্রয়োজন উল্লেখ করে বুশ বলেন, "এই নীতিগুলো বারবারই প্রমাণ করেছে যে, কর্মসংস্থান সৃষ্টি করা, বাণিজ্য বাড়ানো এবং প্রবৃদ্দি সৃষ্টিতে এখনও সবচেয়ে সঠিক পথ এটাই।" বুশ আরও বলেন, "বিশ্বের বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তার সময়টাতেই এ ধরনের পরীক্ষিত একটি পদ্ধতিকে প্রত্যাখ্যান করা হবে খুবই ভুল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০০ ঘ.