২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৩২ হাজার টন দুগ্ধজাত পণ্য পুড়িয়ে ধংস

দুধে মেলামইন মেশানোর কেলেঙ্কারির পর ব্যবস্থা হিসেবে চীন শনিবার ৩২ হাজার দুই শ' টন দুগ্ধজাত সামগ্রি পুড়িছে ধংস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

বেইজিং, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুধে মেলামইন মেশানোর কেলেঙ্কারির পর ব্যবস্থা হিসেবে চীন শনিবার ৩২ হাজার দুই শ' টন দুগ্ধজাত সামগ্রি পুড়িছে ধংস করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয় উত্তরাঞ্চলীয় শির্ঝিয়াহুয়াং প্রদেশে আগুনের মধ্যে ফেলে ধংস করা হচ্ছে প্যাকেটজাত গুড়াদুধ ও অন্যান্য দুগ্ধজাত সামগ্রি। গত সেপ্টেম্বরে এই অঞ্চল থেকেই প্রথম দুধে মেলামাইন মেশানোর ঘটনা ধরা পড়ে। চারটি সিমেন্ট ফ্যাক্টরি এবং দুইটি স্টিলের ফ্যাক্টরিতে নিয়ে এ সমস্ত সামগ্রি ধংস করা হয়। বিষাক্ত মেলামাইন মিশ্রিত দুধ পান করে চীনে চলতি মাসে কয়েক হাজার শিশু অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে মারাও যায় চার শিশু। তিন হাজার শিশু এখনো হাসপাতালে আছে। এছাড়া একই কারণে প্রায় ৪০ হাজার শিশুর সমস্যা হলেও তাদের তেমন চিকিৎসার প্রয়োজন হয়নি। অসুস্থ হয়ে পড়া শিশুদের শতকরা ৮০ জনের বয়সই দুই বছরের কম। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ চীন থেকে দুগ্ধজাত সামগ্রী আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। যে সমস্ত দুধে প্রোটিনের মাত্রা কম, পরীক্ষার সময় তা এড়ানোর জন্য এতে সস্তা শিল্প রাসায়নিক মেলামাইন মেশানো হয়। এতে দুধ সুন্দর দেখায় এবং গুণগত মান পরীক্ষার সময় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০০ ঘ.