২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে এবছর সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে ২৩০,০০০ মানুষ: জাতিসংঘ

সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে সহিংসতার কারণে চলতি বছর প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বুধবার এক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

জাতিসংঘ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে সহিংসতার কারণে চলতি বছর প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বুধবার এক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন একথা জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপিত নতুন এক প্রতিবেদনে বান জানান, দারফুরের মানবিক বিপর্যয় ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। শান্তিরক্ষী ও সাহায্যকর্মীদের সেখানে কাজ করা কঠিন হয়ে উঠেছে। তাদের ওপর হামলার ঘটনা দিনদিন বাড়ছে। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, দারফুরে ২০০৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় তিন লাখ মানুষ নিহত ও ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে খার্তুমের দাবি, নিহতের সংখ্যা এক লাখ হতে পারে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই সংকটকে অতিরঞ্জিত করে প্রচার করছে। প্রতিবেদনে বান জানান, দারফুরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন গড়ে এক হাজার হিসেবে চলতি বছর প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তবে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে কতজন নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন এবং কতজন পুনরায় অর্থাৎ, একটি শরণার্থী শিবির ছেড়ে অন্যটিতে আশ্রয় নিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দারফুরে শান্তিরক্ষী ও সাহায্যকর্মীদের ওপর ২০০৭ সালে যত হামলা হয়েছিল ২০০৭ সালের প্রথম আট মাসে তা ছাড়িয়ে গেছে। এ বছর ২০৮টি গাড়ি হ্যাইজ্যাক, ১৫৫ সাহায্যকর্মীকে অপহরণ এবং তাদের ১২৩টি আবাসস্থল ভেঙে দেওয়া হয়েছে। এতে জানানো হয়, উত্তরোত্তর সহিংসতার কারণে গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দুটি কার্যক্রম বন্ধ করে দিয়েছে দুটি প্রধান বেসরকারি সংস্থা। এই সংস্থা দুটি সেখানকার প্রায় পাঁচলাখ মানুষকে সাহায্য দিয়ে আসছিল। দারফুরে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান সমন্বয়কারী গ্রেগরি অ্যালেক্স গত সপ্তাহে জানিয়েছিলেন, বিরমাজা ও দিশা এলাকায় সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সা