নতুন দিল্লি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত বিশ্ব অর্থনৈতিক সংকট পাড়ি দিতে পারবে। কারণ, সরকার দেশের অর্থনীতিতে বাজার বিশৃঙ্খলা রোধে সময়োচিত পদক্ষেপ নিয়েছে। ভারতের অর্থ প্রতিমন্ত্রী পবন কুমার বনসাল সোমবার একথা বলেছেন।
অর্থনৈতিক ব্যবস্থাপনায় অর্থ সংকোচন হ্রাসে ব্যাংকের প্রয়োজনীয় সঞ্চয় কমানোসহ ভারত কর্তৃপক্ষ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।
এক বক্তব্যে পবন কুমার বলেন, "বিশ্ব অর্থনৈতিক সংকট উন্নয়নশীল দেশগুলোর ওপর প্রভাব ফেলছে। ভারতেও এর কিছু না কিছু প্রভাব পড়বে।"
কিন্তু তিনি বলেন, "তারপরও আমরা এই ঝড় সামাল দেওয়ার ক্ষেত্রে অনেকটা স্বস্তিতে থাকব। যেহেতু আমরা সংকট কাটাতে সময়োচিত এবং যথাযথ পদক্ষেপ নিয়েছি।"
তিনি বলেন, অর্থনেতিক এই সঙ্কটকালে মুদ্রাস্ফীতির রাশ টেনে ধরা এবং প্রবৃদ্ধির উর্ধ্বগতি অক্ষুন্ন রাখাটাই সরকারের সামনে সবচে বড় চ্যালেঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24