২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ব্রিটিশ নারী ত্রাণকর্মী হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার সকালে এক ব্রিটিশ নারী ত্রাণকর্মীকে হত্যা করেছে তালেবান বন্দুকধারীরা। তিনি কাবুলে একটি সাহায্য সংস্থায় কাজ করতেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

কাবুল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার সকালে এক ব্রিটিশ নারী ত্রাণকর্মীকে হত্যা করেছে তালেবান বন্দুকধারীরা। তিনি কাবুলে একটি সাহায্য সংস্থায় কাজ করতেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রাথমিক খবরে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, নিহত ত্রাণকর্মী দক্ষিণ আফ্রিকার নাগরিক। তবে অন্য কর্মকর্তারা তার জাতীয়তার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। পরবর্তী খবরে রয়টার্স নিহত ত্রাণকর্মী ব্রিটিশ বলে জানিয়েছে। বেসরকারি তোলো টেলিভিশন কেন্দ্র জানিয়েছে, কাবুলের দক্ষিণাঞ্চলীয় জেলায় এ ঘটনা ঘটে। দুইজন বন্দুকধারী মটরসাইকেলে এসে তাকে গুলি করে হত্যা করে। এর আগে গত আগস্টে কাবুলের বাইরে তালেবান গেরিলারা তিন বিদেশী নারী ত্রাণকর্মী এবং তাদের আফগান গাড়িচালককে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১৪১৬ ঘ.