২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া নিরাপত্তা চুক্তিতে পরিবর্তন চায় ইরাক

ইরাকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনা রাখা সংক্রান্ত খসড়ানিরাপত্তা চুক্তিতে পরিবর্তন চায় ইরাকের ক্ষমতাসীন কোয়ালিশন। চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পর রোববার এই পরিবর্তন দাবি করেছে ইরাকের ক্ষমতাসীন শিয়া দল। ফলে প্রথম বড় ধরনের রাজনৈতিক বাধার মুখে পড়ল চুক্তিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

বাগদাদ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর/ রয়টার্স)--- ইরাকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনা রাখা সংক্রান্ত খসড়ানিরাপত্তা চুক্তিতে পরিবর্তন চায় ইরাকের ক্ষমতাসীন কোয়ালিশন। চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পর রোববার এই পরিবর্তন দাবি করেছে ইরাকের ক্ষমতাসীন শিয়া দল। ফলে প্রথম বড় ধরনের রাজনৈতিক বাধার মুখে পড়ল চুক্তিটি। কয়েক মাসের জটিল আলোচনার পর বাগদাদ ও ওয়াশিংটন গত সপ্তাহে চুক্তির খসড়া চূড়ান্ত করে। ইরাকের এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে আবারও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির দোয়া পার্টিসহ ক্ষমতাসীন শিয়া জোট বলেছে, তাদের নেতারা শনিবার এক বৈঠকে চুক্তিটি পুনঃপর্যালোচনা করেছে এবং চুক্তির সব বিষয়ে তারা সন্তুষ্ট নয়। শিয়া জোট এক বিবৃতিতে বলেছে, চুক্তির ইতিবাচক দিকগুলোর পাশাপাশি। অন্য কয়েকটি দিক আছে যেগুলো নিয়ে আরও আলোচনা, সংলাপ, সংশোধনী, পরিবর্ধন-পরিমার্জন প্রয়োজন আছে। তবে চুক্তির কোন বিষয়গুলো নিয়ে তাদের আপত্তি আছে শিয়া জোট তা পরিস্কার করে জানায়নি। তবে তারা বলেছে, একটি কমিটি এ ব্যাপারে মন্তব্য জানাবে। ইরাক ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মতৈক্যে পৌঁছে যে, মার্কিন বাহিনী ২০১১ সাল পর্যন্ত ইরাকে থাকতে পারবে। তবে এই খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার জন্য ইরাকি পার্লামেন্টের অনুমোদন লাগবে। ইরাকে মার্কিন সেনাদের অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেওয়া বৈধতা আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ইরাকে বর্তামনে প্রায় ১ লাখ ৪৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। চুক্তির শর্ত হিসেবে, ২০১১ সালের পর তারা ইরাকে থাকতে চাইলে ইরাক সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই খসড়া চুক্তির বিরোধিতা করে শবিবার বাগদাদে বিক্ষোভ করে সদরের সমর্থকরা। এতে যোগ দেয় প্রায় ৫০ হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা 'দখলদাররা দূর হও' বলে শ্লোগান দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৫১ ঘ.