২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে প্রথম 'বিশ্ব হাত ধোয়া দিবস'

সারা বিশ্ব জুড়ে কোটি কোটি শিশু বুধবার জাতিসংঘের প্রথম 'বিশ্ব হাত ধোয়া দিবসে'অংশ নিচ্ছে। জাতিসংঘ বলেছে, হাত ধোয়ার মতো সাধারণ একটি অভ্যাস যে অনেক প্রাণঘাতী রোগ থেকে মুক্ত থাকার অন্যতম কার্যকর উপায় এর মাধ্যমে সে কথাটিই ছড়িয়ে দিতে চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা , অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--সারা বিশ্ব জুড়ে কোটি কোটি শিশু বুধবার জাতিসংঘের প্রথম 'বিশ্ব হাত ধোয়া দিবসে'অংশ নিচ্ছে। জাতিসংঘ বলেছে, হাত ধোয়ার মতো সাধারণ একটি অভ্যাস যে অনেক প্রাণঘাতী রোগ থেকে মুক্ত থাকার অন্যতম কার্যকর উপায় এর মাধ্যমে সে কথাটিই ছড়িয়ে দিতে চায় তারা। একবিংশ শতকে প্রবেশ করেও বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক যথাযথ পরিচ্ছন্নতার সুযোগ পায়না। বিশ্বজুড়ে পাঁচটি মহাদেশের ৭০টি দেশের ১২ কোটির বেশি শিশু এ কর্মসূচিতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ভারতে এ কর্মসূচির নেতৃত্ব দেবেন ক্রিকেট তারকা শচীন তেণ্ডুলকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২২২ঘ.