ওয়াশিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা জনপ্রিয়তার বিচারে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেছেন। সোমবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি জনমত জরিপে একথা বলা হয়েছে।
জরিপ ফলাফলে বলা হয়, নির্বাচনে ওবামাকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৫৩ ভাগ মার্কিনি এবং ম্যাককেইনকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৪৩ ভাগ মার্কিনি।
সেপ্টেম্বরের প্রথম দিকের জরিপের চেয়ে গত মঙ্গলবারের প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর পরিচালিত এই জনমত জরিপে ৬ পয়েন্ট এগিয়ে গেছেন তিনি।
নির্বাচনের আগে সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কটি অনুষ্ঠিত হবে এই ১৫ অক্টোবর বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৩০ ঘ.
bdnews24