২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি স্যাঙ্গেরাইয়ের

জিম্বাবুয়েতে মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে সংকটের অবসান না হলে ক্ষমতা-ভাগাভাগি চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

হারারে, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে সংকটের অবসান না হলে ক্ষমতা-ভাগাভাগি চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই। তবে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক "েঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই রোববার জানিয়েছেন, মতৈক্যে পোঁছতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তার দল প্রস্তুত রয়েছে। শনিবার সরকারের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিজের দল জানু-পিএফ পার্টির নেতাদের নিয়োগ দিয়েছেন মুগাবে। আর এতে ক্ষুব্ধ হয় এমডিসি। ফলে হুমকির মুখে পড়ে ক্ষমতা ভাগাভাগির চুক্তি। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অচলাবস্থায় পড়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের মধ্যকার ক্ষমতা-ভাগাভাগি চুক্তি। তবে সংকট সমাধানে মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির সাহায্য নিতে একমত হয়েছেন উভয় নেতা। হারারেতে এক দলীয় সমাবেশে স্যাঙ্গেরাই বলেন, "এমবেকির মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হলে চুক্তি থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।" তিনি আরও বলেন, "কিন্তু যতক্ষন সম্ভবনা আছে সংকট সমাধানে আমরা আলোচনা চালিয়ে যাব।" মুগাবে এবং স্যাঙ্গেরাই বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন গত সেপ্টেম্বর মাসে। চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হয়। চুক্তির আওতায় স্যাঙ্গেরাই হন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া তিনি মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ মুগাবের হাতেই রয়ে যায়। চুক্তি অনুযায়ী মন্ত্রিপরিষদের ১৫টি পদ পাবে মুগাবের জানুপিএফ, ১৩টি পাবে স্যাঙ্গেরাইয়ের এমডিসি এবং ৩টি পাবে মুতামবারার নেতৃত্বাধীন এমডিসির অপর অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪০ ঘ.