২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী আর্থিক খাত বিপর্যয়ের হুঁশিয়ারি আইএমএফ'র

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) হুঁশিয়ার করে দিয়েছে যে, বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বৈশ্বিক আর্থিক খাত। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান। সঙ্কট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র ধৈর্য্য ধারণ করার কথা বললেও আইএমএফ বলছে, একটি সুনির্দিষ্ট উদ্ধার পরিকল্পনায় শিল্পোন্নত জি-৭ দেশগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর আর বসে থাকার সময় নেই। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) হুঁশিয়ার করে দিয়েছে যে, বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বৈশ্বিক আর্থিক খাত। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান। সঙ্কট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র ধৈর্য্য ধারণ করার কথা বললেও আইএমএফ বলছে, একটি সুনির্দিষ্ট উদ্ধার পরিকল্পনায় শিল্পোন্নত জি-৭ দেশগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর আর বসে থাকার সময় নেই। আইএমএফ প্রধান ডোমিনিক স্ত্রাউস-কান বলেছেন, "যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং ইউরোপীয় বেশ কিছু সংখ্যক আর্থিক প্রতিষ্ঠানের স্বাবলম্বী থাকার প্রশ্নে উদ্বেগ বাড়তে থাকায় বিশ্বব্যাপী আর্থিক খাত বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে।" অবশ্য সঙ্কট কাটিয়ে উঠতে শিল্পোন্নত জি-৭ জোটের অপর একটি উদ্ধার পরিকল্পনা অনুমোদনের পর স্ত্রাউস-কান আশা প্রকাশ করেন যে, ব্যাংকগুলোর পুনরায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু করার মাধ্যমে ক্রমশ বাড়তে থাকা ঋণ সঙ্কট মোকাবেলায় সরকারগুলোর পদক্ষেপ যথেষ্ট শক্তিশালী হবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আগামী দিনগুলোর জন্য আমি যা চাইব তা হল, বিভিন্ন বাজারে অর্থছাড় করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপ ইতিবাচক হবে এবং প্রয়োজনীয় তহবিল যোগান পুনঃপ্রতিষ্ঠিত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.