২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার বলেছেন, কিউবা রাজবন্দিদের মুক্তি এবং বাক-স্বাধীনতা না দেওয়া পর্যন্ত ওয়াশিংটন হাভানার তার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

কোরাল গ্যাবলস ফ্লোরিডা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার বলেছেন, কিউবা রাজবন্দিদের মুক্তি এবং বাক-স্বাধীনতা না দেওয়া পর্যন্ত ওয়াশিংটন হাভানার তার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। ১৮৬৮ সালে স্পেনের কাছ থেকে কিউবার স্বাধীনতা লাভের বার্ষিকী উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত 'হাভানা হ্যারিস' রেস্তোরাঁয় কিউবান বংশোদ্ভূত কিছু মার্কিন নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন বুশ। আগামী জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে যাওয়া বুশ এসময় কিউবাকে একটি "অন্ধকুঠুরি" হিসেবে অভিহিত করেন। কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে বুশ এ কঠোর বক্তব্য দিলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই দলের প্রার্থীর মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন স