টোকিও, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র জাপানকে বলেছে, তারা এ মাসেই উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে। জাপানের অজ্ঞাতপরিচয় সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে কিয়োদো বার্তা সংস্থা বৃহস্পতিবার একথা বলেছে।
বুধবার টোকিওয় উত্তর কোরিয়ার পরমাণূ ইস্যু বিষয়ক জাপানের শীর্ষ আলোচক এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সুং কিমের মধ্যে বৈঠকের পর কিয়োদো ওই খবর দেয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে খবরটি নিশ্চিত করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৩ ঘ.
bdnews24