২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তানের পার্লামেন্ট

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি এবং আল-কায়েদা ও তালেবানদের স্বর্গরাজ্য হিসাবে বিবেচিত আদিবাসী অঞ্চলগুলোতে সংঘর্ষ পরিস্থিতি নিয়ে বুধবার এক বিরল রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাকিস্তানের সংসদ সদস্যরা। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ইসলামাবাদ, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি এবং আল-কায়েদা ও তালেবানদের স্বর্গরাজ্য হিসাবে বিবেচিত আদিবাসী অঞ্চলগুলোতে সংঘর্ষ পরিস্থিতি নিয়ে বুধবার এক বিরল রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাকিস্তানের সংসদ সদস্যরা। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা। প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুক্তার রয়টার্সকে বলেন, "এই বিশেষ অধিবেশন ক্রমবর্ধমান সন্ত্রাস ও উগ্রবাদ কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে জাতীয় ঐকমত্য ও নীতি গঠনে সহায়ক হবে।" তিনি বলেন, "প্রত্যেকেই দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। সেনারা পার্লামেন্টে অভিমুখী রাস্তা এবং সরকারি ভবনগুলো সীল করে রেখেছে। ইসলামাবাদের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার।" অন্যদিকে, উত্তপশ্চিমাঞ্চলীয় বাজুর এলাকায় জঙ্গি ও পাক সেনাদের তুমুল সংঘর্ষ চলছে। মারাও পড়ছে বহু জঙ্গি। ম্যারিয়ট হোটেলসহ স