২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু চুক্তি সই হচ্ছে শুক্রবার

যুক্তরাষ্ট্র এবং ভারত শুক্রবার বেসামরিক পরমাণু চুক্তি সই করার পরিকল্পনা করেছে। এর মধ্য দিয়ে তিন দশক পর দুই দেশের মধ্যে প্রথম পরমাণু বাণিজ্য চালু হবে। পরমাণু চুক্তি সংশ্লিষ্ট কয়েকটি সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ওয়াশিংটন, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র এবং ভারত শুক্রবার বেসামরিক পরমাণু চুক্তি সই করার পরিকল্পনা করেছে। এর মধ্য দিয়ে তিন দশক পর দুই দেশের মধ্যে প্রথম পরমাণু বাণিজ্য চালু হবে। পরমাণু চুক্তি সংশ্লিষ্ট কয়েকটি সূত্র একথা জানিয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ওয়াশিংটনে চুক্তিটি সই করবেন। এই চুক্তির বদৌলতে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু জ্বালানি, পরমাণু চুল্লি ও প্রযুক্তি পাবে। তাছাড়া, ১৯৭৪ সালে প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পর ভারতের ওপর আরোপিত পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞাও এই চুক্তির বদৌলতে উঠে যাবে। ফলে আগামী ১৫ বছরে ভারতে ১৮ থেকে ২০ টি পরমাণু স্থাপনায় প্রায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগের দ্বার খুলে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৭ ঘ.