২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বিক্ষোভ জোরদারের হুমকি সরকারবিরোধীদের

থাইল্যান্ডের রাজপথে গত ১৬ বছরের মধ্যে মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার পর সরকার পতন আন্দোলন জোরদারের হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। বুধবার রাজধানী ব্যাংককে তারা আগের দিনের চেয়ে বেশি বিক্ষোভ প্রদর্শনের হুমকি দিয়েছে। মঙ্গলবারের ওই সহিংসতায় দুইজন নিহত এবং চারশ'র বেশি লোক আহত হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ব্যাংকক, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজপথে গত ১৬ বছরের মধ্যে মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার পর সরকার পতন আন্দোলন জোরদারের হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। বুধবার রাজধানী ব্যাংককে তারা আগের দিনের চেয়ে বেশি বিক্ষোভ প্রদর্শনের হুমকি দিয়েছে। মঙ্গলবারের ওই সহিংসতায় দুইজন নিহত এবং চারশ'র বেশি লোক আহত হয়। (আরও তথ্যসহ) ওদিকে, সংকট তীব্র আকার ধারণ করায় থাইল্যান্ডে নিয়োজিত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সোমচাই অংসোয়াত। তিনি রাষ্ট্রদূতদের আশ্বস্ত করে বলেন, "থাই সরকার পরিস্থিতি মোকাবেলায় আত্মবিশ্বাসী।" বৈঠকে অংশগ্রহণকারী এক কূটনীতিক রয়টার্সকে একথা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, থাইল্যান্ডের এই দীর্ঘমেয়াদি বিক্ষোভের ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হয়ে পড়তে পারে। সরকার বিরোধী জোট 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' বা পিএডি'র নেতা সিরিচাই ম্যাইনগাম তিনটি টেলিভিশন চ্যানেলকে বলেন, "আমরা জনগণের রক্তমাখা হাত নিয়ে এ সরকারকে থাকতে দেব না। সরকারকে ক্ষমতচ্যুত করতে আরও লোক রাস্তায় জড়ো হবে।" তবে পুলিশকে সহায়তা করার জন্য গতরাতে সেনা মোতায়নের পর পার্লামেন্টের আশপাশের রাস্তায় শান্ত অবস্থা বিরাজ করছে। এছাড়া মঙ্গলবার এক গাড়ি বোমা বিস্ফোরণে একজন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বিরোধী জোট 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' বা পিএডি গত চার মাস ধরে থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/এলকিউ/১৫২৮ ঘ.