মুম্বাই, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতে সস্তা ন্যানো গাড়ি বানানোর জন্য গুজরাটকে বেছে নিল টাটা মটরস লিমিটেড। ব্যাপক বিক্ষোভের মুখে পশ্চিমবঙ্গ থেকে সরে এসে টাটা মঙ্গলবার গুজরাটে ব্যবসা চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে।
২০০৯ সালে সস্তা ন্যানো গাড়ি বাজারে ছাড়তে চায় টাটা। আহমেদাবাদের কাছে সানাদে ১১০০ একর জমির ওপর গাড়ি তৈরি প্রকল্প গড়বে টাটা কোম্পানী।
টাটা এর আগে অক্টোবরের মধ্যে ন্যানো বাজারে ছাড়ার পরিকল্পনা করলেও পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের প্রতিবাদ -বিক্ষোভের কারণে এক মাসেরও বেশি সময় কাজ বন্ধ হয়ে ছিল। শুক্রবার টাটা পশ্চিমবঙ্গ থেকে সরে আসার ঘোষণা দেয়।
গুজরাটের সানাদ প্রকল্পে কাজ শুরু হলে টাটা বছরে ২৫০,০০০ টি ন্যানো গাড়ি তৈরি করতে পারবে। পরে তা বেড়ে দাঁড়াবে ৫০০,০০০ তে। টাটা মটরস এক বিবৃতিতে একথা জানিয়েছে। তবে প্রকল্পের কাজ কখন থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।
টাটা গ্র"পের চেয়ারম্যান রতন টাটা সাংবাদিকদের বলেছেন, "জমিটি গুজরাট রাজ্য সরকারের অধীনে থাকায় টাটা মটরস খুব শিগগিরিই প্রকল্পের কাজ শুরু করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ ঘ.
bdnews24