২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিরোধী রাজনীতিকের বাড়িতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাক্কার শহরে সোমবার বিরোধী দলীয় এক রাজনীতিকের বাড়িতে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 08:20 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ইসলামাবাদ, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাক্কার শহরে সোমবার বিরোধী দলীয় এক রাজনীতিকের বাড়িতে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে। পুলিশ কর্মকর্তা খাদিম হুসেইন রয়টার্সকে জানান, রশীদ আকবর খান নওয়ানির বাড়িতে সোমবারের হামলায় তিনিসহ আরও ২২ জন আহত হয়। নওয়ানি তার সমর্থকদের নিয়ে বাড়ির উঠোনে বসে বৈঠক করার সময়ই হামলাকারী বিস্ফোরণ ঘটায়। পুলিশ জানিয়েছে, নওয়াজ শরীফের দলের পার্লামেন্ট সদস্য ও শিয়া নেতা নওয়ানিই হামলার লক্ষ্য ছিলেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা আত্মঘাতী হামলাকারীর মাথা খুঁজে পেয়েছেন এবং তা দেখে মনে হচ্ছে, হামলাকারী পার্শ্ববর্তী আদিবাসী পসতুন স