২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনমত জরিপে ম্যাককেইনের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসেরও কম সময় আগে পরিচালিত জনমত জরিপে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা (৪৭) ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের (৭২) চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছেন। বার্তাসংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান ও জগবি পরিচালিত জনমত জরিপে একথা বলা হয়েছে। মঙ্গলবার জরিপের ফল প্রকাশিত হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 07:43 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ন্যাশভিল, টেনেসি, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসেরও কম সময় আগে পরিচালিত জনমত জরিপে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা (৪৭) ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের (৭২) চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছেন। বার্তাসংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান ও জগবি পরিচালিত জনমত জরিপে একথা বলা হয়েছে। মঙ্গলবার জরিপের ফল প্রকাশিত হয়েছে। (আরও তথ্যসহ) ওই জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা ৪৮ থেকে ৪৫ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান জন ম্যাকেইনের চেয়ে ২ দশমিক ৮ পয়েন্টে এগিয়ে আছেন। অন্যদিকে , শতকরা ৪ ভাগ ভোটার এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ৪ নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিনই এ জরিপ চালবে। জরিপে দেখা গেছে, দল নিরপেক্ষ এবং নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাট দলের বারাক ওবামা এগিয়ে রয়েছেন। জরিপ পরিচালানাকারী জন জগবি বলেছেন " টার্গেট গ্র"পগুলোর মধ্যে ওবামাএগিয়ে আছেন। তবে এ যুদ্ধের এটাই শেষ কথা নয়।" তিনি আরও বলেন, "গন্তব্য এখনও অনেক দূরে।" রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের মধ্যকার বিতর্কের পর গত শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে। এছাড়া, দুই প্রার্থী বারাক ওবামা এবং জন ম্যাকইেনের নির্ধারিত তিনটি বিতর্কের দ্বিতীয়টি মঙ্গলবার টেনেসি রাজ্যের ন্যাশভিলে অনুষ্ঠিত হবে। জরিপে দেখা গেছে, দলনিরপেক্ষ ব্যক্তিদের শতকরা ৪৯ থেকে ৪২ ভাগ এবং নারী ভোটারদের শতকরা ৫১ থেকে ৪২ ভাগ ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী ওবামাকে সমর্থন করেন। এছাড়াও জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে ৯ জন কৃষ্ণাঙ্গ ভোটারই ইলিনয়ের এই সিনেটরকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। হিস্প্যানিক, তরুণ ভোটার, মধ্যপন্থী ভোটার এবং যারা বছরে ৫০- হাজার ডলারের কম আয় করেন তাদের মধ্যেও তিনি এগিয়ে আছেন। অন্যদিকে, অ্যারিজোনার সিনেটর রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন পূরুষ, শ্বেতাঙ্গ, প্রবীণ ক্যাথলিক এবং যারা বছরে ১ লাখ ডলারের বেশি আয় করেন তাদের মধ্যে এগিয়ে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৭ ঘ.