২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জারদারির মন্তব্যে ভারত-শাসিত কাশ্মিরে বিক্ষোভ

ওয়াল স্ট্রিট জার্নালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের জেরে সোমবার ভারত-শাসিত কাশ্মিরে কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করেছে মুসলমানরা। তারা জারদারির কুশপুত্তলিকাও পোড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)--- ওয়াল স্ট্রিট জার্নালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের জেরে সোমবার ভারত-শাসিত কাশ্মিরে কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করেছে মুসলমানরা। তারা জারদারির কুশপুত্তলিকাও পোড়ায়। রয়টার্স জানিয়েছে, জারদারির বিরুদ্ধে ভারতের প্রতি অতিমাত্রায় নমনীয়তার অভিযোগ করেছেন সশস্ত্র ইসলামিক দল লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গিদের 'সন্ত্রাসবাদী' আখ্যা দেওয়ার জন্যও তিনি জারদারির কঠোর সমালোচনা করেছেন। কাশ্মিরের নেতৃস্থানীয় বিচ্ছিন্নতাবাদীরাও জারদারির মন্তব্যের নিন্দা করেছে। স