গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসামে উপজাতি লোকজন ও বসতিস্থাপনকারী বাংলাভাষীদের মধ্যে দুদিনের সহিংসতায় ৩৩ জনের প্রাণহানির পর সোমবার নতুন করে সহিংসতায় তিনজন নিহত হয়েছে। একইদিনে হাসপাতালে মারা গেছে আরও ৭ জন। পুলিশ একথা জানিয়েছে। এ নিয়ে আসামে এ সপ্তাহে জাতিগত সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।
সহিংসতায় প্রাণহানি ছাড়াও আহত হয়েছে শতাধিক এবং গৃহহারা হয়েছে কয়েক হাজার মানুষ। পুলিশের গুলিতে নিহতের সংখ্যা কমপক্ষে ১২ জন। পুলিশ ও হাসপাতাল সুত্র এ খবর দিয়েছে।
আসাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে ১ হাজারেরও বেশি কেন্দ্রীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার বলছে, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে তাদের আরও বড় বাহিনী দরকার।
গত শুক্রবার রাজ্যের রাজধানীর ১০০ কিলোমিটার উত্তরে উদালগুরি জেলার রাওটা এলাকায় বোড়ো উপজাতি ও বসতিস্থাপনকারী বাংলাভাষী মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পাশ্ববর্তী কয়েকটি জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে রোববার পুলিশের গুলিতে প্রাণ হারানো আটজনও রয়েছে। পুলিশ বলেছে, দাঙ্গা দমন করতে তারা গুলি চালায়।
বন্দুক, তীর-ধনুক, বর্শাসহ ধারালো অস্ত্র নিয়ে দুই স
bdnews24