আস্তানা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার এক সংক্ষিপ্ত সফরে কাজাখস্তানে গেছেন। তেল-বাণিজ্য এবং কৌশলগত ভূ-রাজনৈতিক বিষয়াবলীসহ দেশটির গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে কাজাখ প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সঙ্গে আলোচনা করবেন রাইস।
সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত রাষ্ট্র কাজাখস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাশিয়ার কাছে অত্যন্ত স্পর্শকাতর। সাবেক সোভিয়েত দেশগুলোকে রাশিয়ার প্রভাব বলয় থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে মস্কোর। সা
bdnews24