২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির দায়ে দোষী সাব্যস্ত হলেন ও জে সিম্পসন

অপহরণ ও ডাকাতির দায়ে সাবেক ফুটবল তারকা ও অভিনেতা ও জে সিম্পসনকে (৬১) দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ক্লার্ক কান্ট্রি ডিস্ট্রিক্ট জজ জ্যাকি গ্লাস শুক্রবার এ আদেশ পড়ে শোনান। আগামী ৫ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 06:51 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

লাসভেগাস, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপহরণ ও ডাকাতির দায়ে সাবেক ফুটবল তারকা ও অভিনেতা ও জে সিম্পসনকে (৬১) দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ক্লার্ক কান্ট্রি ডিস্ট্রিক্ট জজ জ্যাকি গ্লাস শুক্রবার এ আদেশ পড়ে শোনান। আগামী ৫ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে। একই অভিযোগে সিম্পসনের সহযোগী সি জে স্টুয়ার্টকেও (৫৪) দোষী সাব্যস্ত করেছে আদালত। মামলার রায়ে তাদের পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৭ সালের সেপ্টেম্বরে সিম্পসন তার পাঁচ সহযোগীকে নিয়ে প্যালেস স্টেশন হোটেল ও ক্যাসিনোর দুটি ক্রীড়া স্মারক বিক্রির দোকনে সশস্ত্র হামলা চালিয়ে কয়েক হাজার ডলারের মূল্যবান সামগ্রী লুট করেন। সিম্পসন ১৩ বছর আগের একটি চাঞ্চল্যকর জোড়া খুনের মামলা থেকে খালাস পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জেকে/০০৪০ ঘ.