২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অভিযান সন্ত্রাসবিরোধী যুদ্ধের ক্ষতি করছে: পাক পররাষ্ট্রমন্ত্রী

জঙ্গি দমনে পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন সেনা অভিযান সন্ত্রাসবিরোধী যুদ্ধের ক্ষতি করছে এবং তা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

প্রিন্সটন, যুক্তরাষ্ট্র, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জঙ্গি দমনে পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন সেনা অভিযান সন্ত্রাসবিরোধী যুদ্ধের ক্ষতি করছে এবং তা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির উইড্রো উইলসন স্কুলে দেওয়া এক বক্তৃতায় শাহ মেহমুদ কোরেশি বলেন, আল কায়েদা ও তালেবান জঙ্গি দমনে পাক-আফগান সীমান্ত অঞ্চলে পাকিস্তানের ভেতরে মার্কিন অভিযানের কারণে ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তান সরকারের প্রচেষ্টা বিঘি