২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহসুদের মারা যাওয়ার খবর প্রত্যাখ্যান পাকিস্তানি তালেবানের

পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে বুধবার পাকিস্তানজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এর কারণ, একদিকে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, অসুস্থতায় মেহসুদ মারা গেছে। অন্যদিকে, পাকিস্তানি তালেবানের মুখপাত্ররা এ খবরকে প্রত্যাখ্যান করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 08:27 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ইসলামাবাদ, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে বুধবার পাকিস্তানজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এর কারণ, একদিকে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, অসুস্থতায় মেহসুদ মারা গেছে। অন্যদিকে, পাকিস্তানি তালেবানের মুখপাত্ররা এ খবরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযোগ, গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডসহ পাকিস্তানজুড়ে চালানো অনেকগুলো আত্মঘাতী হামলার নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ। তবে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানের আদিবাসী পশতু স