এল ডোরাডো, যুক্তরাষ্ট্র, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন সেলিব্রেটি ভাবমূর্তির কারণে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী অপর ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা।
ফেব্র"য়ারির পাঁচ তারিখে 'সুপার টুয়েসডে'-তে ২২ টি অঙ্গরাজ্যে একইসঙ্গে নির্বাচনের অগ্নিপরীক্ষার প্রাক্কালে এ মন্তব্য করলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট মননোয়ন পদপ্রার্থী বারাক ওবামা।
দক্ষিণ ক্যারোলাইনায় হিলারির বিশাল জয়ের পর পাল্টা জয়ের প্রত্যাশ্যায় কানসাসে প্রচারাভিযান চালানোর সময় ইলিনয়ের সিনেটর ওবামা ওই মন্তব্য করেন। কানসাস ঐতিহাসিকভাবেই রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসলেও ওবামার মাতৃকূলের জন্মভূমি হিসেবে এখান থেকে কিছুটা বাড়তি সুবিধা আসা করছেন তার সমর্থকরা। ওবামার নানার প্রজন্মও জন্মেছিলেন কানসাসে।
ওয়াশিংটন থেকে কানসাসে আসার পরপরই তিনি সাংবাদিকদের বলেন, একজন সাবেক ফার্স্টলেডি এবং নিউইয়র্কের সিনেটর হিসেবে হিলারির অনেক বেশি পরিচিতি তাকে বাড়তি সুবিধা দিচ্ছে।
ওবামা বলেন, "এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, সিনেটর ক্লিনটন বড় সুবিধা নিয়েই পাঁচ ফেব্র"য়ারি ওই রাজ্যগুলিতে নির্বাচনে যাচ্ছেন।"
ওবামা আরও বলেন, " তিনি (হিলারি) অনেক বেশি পরিচিত এবং আপনারা জানেন যে, অন্যান্য রাজ্যে অনেক সাধারণ ভোটারদের কাছে আমি এখনও নতুন পরিচিত হচ্ছি।"
সোমবার প্রেসিডেন্ট বুশের 'স্টেট অফ দি ইউনিয়ন' ভাষণের আগে তিনি হিলারিকে আপত্তিকরভাবে আক্রমণ করেছিলেন এমন সংবাদ প্রকাশ-কে ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবামা।
তিনি বলেন, "প্রতিযোগিতার মঞ্চ এবং মঞ্চের বাইরে দু জায়গাতাইে চমৎকার সম্পর্ক রয়েছে সিনেটর হিলারি এবং আমার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৩ ঘ.
bdnews24