২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা-মিসর সীমান্তে আব্বাসের নিয়ন্ত্রণে বাধা দেবে না ইসরায়েল

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে মিসর-গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নিতে বাধা দেবে না ইসরায়েল। কায়রোর সঙ্গে চুক্তির অংশ হিসাবে এ অবস্থান নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জেরুজালেম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে মিসর-গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নিতে বাধা দেবে না ইসরায়েল। কায়রোর সঙ্গে চুক্তির অংশ হিসাবে এ অবস্থান নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে ফাতাহ নেতা আব্বাস কিভাবে হামাস অধিকৃত গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নেবেন তা এখনও স্পষ্ট নয়। হামাস গত জুনে আব্বাসের বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর গাজার দখল নেয়। চলতি মাসে ইসরায়েলের অবরোধের মুখে হামাস সদস্যরা মিসর সীমান্তের প্রাচীর ভেঙে ফেলে। এরপর ওই সীমান্ত দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি খাবার ও জ্বালনি সংগ্রহের উদ্দেশ্যে মিসরে ঢুকে পড়ে। গাজার সঙ্গে মিসরের রাফাহ সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আব্বাস ইউরোপীয় ইউনিয়ন ও আরব বিশ্বের সমর্থন পেয়েছেন। কিন্তু এর বিরোধিতা করে আসছিল ইসরায়েল। কিন্তু গাজা সীমান্ত নিয়ন্ত্রণে আব্বাসকে বাধা দেওয়া হবে না বলে মঙ্গলবার জানান ইসরায়েলের এক কর্মকর্তা। তিনি বলেন, " সবাই গাজা সীমান্তের নিয়ন্ত্রণ আব্বাসের হাতে রাখতে চাইলে আমরা এর বিরেধিতা করব না।" তিনি আরও বলেন, "সীমান্তের নিয়ন্ত্রণ আব্বাসের হাতে ছেড়ে দেওয়ার অর্থ এই যে, তিনি দায়িত্ব পাওয়ার বৈধ অধিকারী। আমরা তাকে দুর্বল করতে চাই না। আমরা তার বিরোধিতাও করব না।" তবে ওই কর্মকর্তা বেশ জোর দিয়ে জানান, ইসরায়েলের সঙ্গে গাজা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ আব্বাসের হাতে ছেড়ে দেবে না ইসরায়েল। কিন্তু আব্বাস গোটা সীমান্তের নিয়ন্ত্রণই তার হাতে রাখার প্রস্তাব দিয়েছিলেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল ঘেইত রোববার জানান, সীমান্ত সুরায় গাজার বর্তমান নিয়ন্ত্রক হামাস নয় বরং ফিলিস্তিনি প্রেসিডেন্ট ফাতাহ নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেই মিসর কাজ করতে আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল ঘেইত এবং ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ রোববার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং "গত বছরের ডিসেম্বরে প্যারিসে দাতাগোষ্ঠেীর বৈঠকে আন্তর্জাতিকভাবে অনুমোদিত" আব্বাসের প্রস্তাবটি বিবেচনা করে দেখেছেন। এর আগে, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি কায়রো থেকে রয়টার্সকে বলেন, "মিসরের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা হয়েছে। ২০০৫ সালের সীমান্তচুক্তি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্টের গার্ডদের নিয়ন্ত্রণের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করা হবে।" কিন্তু হামাস তাৎণিকভাবে আব্বাসের হাতে সীমান্তের নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বলে, তারাই মিসরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় এ সঙ্কট সমাধানে চেষ্টা চালাবে। ইসরায়েল এতদিন ওই সীমান্ত এলাকা আব্বাস ও তার পশ্চিম তীর সরকারের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের অজুহাতে এই অস্বীকৃতি জানায় ইসরায়েল। কিন্তু ওলমার্ট এখন সীমান্তের নিয়ন্ত্রণ আব্বাসের হাতে ছেড়ে দিতে রাজি হলেও হামাসের সম্মতি ছাড়া আব্বাস কেমন করে ওই এলাকার নিয়ন্ত্রণ নেবেন সেটি এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই না করার পশ্চিমা আহ্বান উপো করে চলা ফিলিস্তিনি গেরিলা দল হামাস ইতোমধ্যেই সীমান্ত বন্ধে মিসরের প্রচেষ্টায় বাধা দেওয়ার শক্তি দেখিয়েছে। তারা বুলডোজার দিয়ে রাফা সীমান্তে মিসরে ঢোকার নতুন পথ তৈরি করেছে। আব্বাস বলছেন, "সীমান্ত এলাকায় তার নিয়ন্ত্রণ থাকলে গাজায় ইসরায়েলের অভিযান কমে আসবে।" কিন্তু শনিবার হামাস চ্যালেঞ্জ জানিয়ে আব্বাসকে বলেছে, তারা নিজেরাই মিসরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভেঙে ফেলা সীমান্ত প্রাচীর আবার মেরামত করে নিতে প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.