২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় বিােভকারীদের ওপর গুলি, ছড়িয়ে পড়ছে সহিংসতা

কেনিয়ায় বিরোধীদলীয় সাংসদ খুনকে কেন্দ্র করে উত্তাল বিােভ দমনে মঙ্গলবার নাইভাসা শহরে বিােভকারীদের ওপর সামরিক হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। নিহত হয়েছে ডজনখানেক লোক। এ নিয়ে কেনিয়ায় নির্বাচন পরবর্তী বিােভ-সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। কিন্তু বাধ মানছে না জনরোষ। ছড়িয়ে পড়ছে সহিংসতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

নাইরোবি, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কেনিয়ায় বিরোধীদলীয় সাংসদ খুনকে কেন্দ্র করে উত্তাল বিােভ দমনে মঙ্গলবার নাইভাসা শহরে বিােভকারীদের ওপর সামরিক হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। নিহত হয়েছে ডজনখানেক লোক। এ নিয়ে কেনিয়ায় নির্বাচন পরবর্তী বিােভ-সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। কিন্তু বাধ মানছে না জনরোষ। ছড়িয়ে পড়ছে সহিংসতা। নির্বাচন পরবর্তী সহিংসতা রূপ নিয়েছে জাতিগত সংঘর্ষে। প্রত্যদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাজধানীর কিবিরা বস্তিতে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপে সাতজন নিহত হয়েছে। এর আগে সোমবার রাতে বিরোধী দলের এক সাংসদকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা । নাইভাসা থেকে রয়টার্সের সাংবাদিকরা জানান, সশস্ত্র বিােভকারীদের ওপর দুটি সামরিক হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রায় ছয়শ' জনের একটি গ্র"পকে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে রাবার বুলেট ছোঁড়া হয়েছে। তারা অস্ত্রসস্ত্র নিয়ে অন্য একটি আদিবাসী গ্র"পকে হুমকি দিচিছল। এর আগে প্রধান বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) এর প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য মেলিতুস অয়ারকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে । সোমবার রাত সাড়ে বারোটার দিকে রাজধানী নাইরোবির বাড়িতেই তাকে হত্যা করা হয় বলে ওডিএম এবং পুলিশ জানিয়েছে। কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় কোনো এমপি নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। ওই নির্বাচনে নাইরোবির এমবাকাসি জেলার আসনে বিজয়ী হয়েছিলেন অয়ার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অয়ারকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি পরিস্কার নয়। তবে এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ঘটানো হয়েছে