২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে হুমকি দেওয়ায় হোয়াইট হাউসের কাছে একজন গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মৌখিক হুমকি দেওয়ায় হোয়াইট হাউসের কাছ থেকে সোমবার অ্যালেকজান্ডার অ্যালেকসভ নামে ২৮ বছর বয়সী এক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বুশ হোয়াইট হাউসে ছিলেন। তিনি তখন 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মৌখিক হুমকি দেওয়ায় হোয়াইট হাউসের কাছ থেকে সোমবার অ্যালেকজান্ডার অ্যালেকসভ নামে ২৮ বছর বয়সী এক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বুশ হোয়াইট হাউসে ছিলেন। তিনি তখন 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের 'সেক্রেট সার্ভিস' এর মুখপাত্র ম্যালকম উইলে জানিয়েছেন, " হোয়াইট হাউসের সীমানায় দাঁড়িয়ে প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার জন্য আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে সন্দেহজনক একটি মোড়ক পাওয়া গেছে।" উইলে আরও জানান, অ্যালেসকভ কর্তৃপক্ষকে বলেছেন, তিনি নিউ জার্সির বাসিন্দা। এ ঘটনার পরপরই হোয়াইট হাউসের আশপাশের এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সিক্রেট সার্ভিস আরও জানিয়েছে, মোড়কটি পরীক্ষার সময় হোয়াইট হাউসের 'ওয়েস্ট উইং' এর বাইরের লনও সাংবাদিকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২০০ ঘ.