নাইরোবি, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার প্রধান বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) এর প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য মেলিতুস অয়ারকে হত্যা করেছে বন্দুকধারীরা। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানী নাইরোবির বাড়িতেই তাকে হত্যা করে বন্দুকধারীরা। ওডিএম এবং পুলিশ একথা জানিয়েছে।
কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় কোনো এমপি নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। বিতর্কিত ওই নির্বাচনে নাইরোবির এমবাকাসি জেলার আসনে বিজয়ী হয়েছিলেন অয়ার।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অয়ারকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি পরিস্কার নয়। তবে এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ঘটানো হয়েছে
bdnews24