২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় সংঘর্ষে নিহত ১৯, ওডিঙ্গার সঙ্গে ফের বৈঠকে আনান

কেনিয়ার রিফ্ট ভ্যালি এলাকায় রোববার সহিংসতায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিরোধীদলীয় নেতা রেইলা ওডিঙ্গার সঙ্গে রোববার আবারও বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর কেনিয়ায় গত এক মাসে সহিংসতায় প্রায় সাড়ে সাতশ' মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

নাইরোবি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার রিফ্ট ভ্যালি এলাকায় রোববার সহিংসতায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিরোধীদলীয় নেতা রেইলা ওডিঙ্গার সঙ্গে রোববার আবারও বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর কেনিয়ায় গত এক মাসে সহিংসতায় প্রায় সাড়ে সাতশ' মানুষ নিহত হয়েছে। রিফ্ট ভ্যালির নাইভাসা এলাকা থেকে রয়টার্সের এক সাংবাদিক জানান, তিনি ১৯টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। এদের মধ্যে ১১জনকে কুপিয়ে এবং আটজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির কিকুউ স