২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুতে প্রশংসা, ক্ষোভ দুইই পেলেন সুহার্তো

সাবেক স্বৈরশাসক সুহার্তোর মৃত্যুতে শোক, প্রশংসা আর ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইন্দোনেশীয়দের মধ্যে। অনেকেই তার মৃত্যুতে শোক করছেন, তার শাসনামল ভাল ছিল বলে প্রশংসা করছেন। আবার অনেকেই সুহার্তোর শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষোভ প্রকাশ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জাকার্তা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক স্বৈরশাসক সুহার্তোর মৃত্যুতে শোক, প্রশংসা আর ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইন্দোনেশীয়দের মধ্যে। অনেকেই তার মৃত্যুতে শোক করছেন, তার শাসনামল ভাল ছিল বলে প্রশংসা করছেন। আবার অনেকেই সুহার্তোর শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষোভ প্রকাশ করছেন। বিশ্বের সবচেয়ে দুর্নিতীগ্রস্ত দেশগুলোর অন্যতম ইন্দোনেশিয়া। সুহার্তোর আমলে ১৯৭৫ সালে পূর্ব তিমুরে আগ্রাসন চালায় ইন্দোনেশীয় বাহিনী। এ সময় সেনাবাহিনী আচেহ এবং পপুয়া প্রদেশে ব্যপক অত্যাচার নির্যাতন চালায়। সুহার্তোর মৃত্যুর পর দক্ষিণ জাকার্তার নিরপত্তাকর্মী নানাঙ সুহাইরানা বলেন, "সাধারণ মানুষের জন্য তার মৃত্যুর শোকের। কিন্তু আমরা যদি তার শাসনামলের দিকে ফিরে তাকাই তাহেলে দেখব তার অনেকই কর্মকাণ্ডই ঠিক ছিল না। পূর্ব তিমুর ও আচেহতে অত্যাচার নির্যাতনে কথাই ধরুন, যা আমরা কখনো সমর্থন করি না।" তিনি আরও বলেন, "তবে তিনি দেশের উন্নয়নের জনক। তিনি ক্ষমতা ছাড়ার পর দেশে অরাজকতা বৃদ্ধি পেয়েছে। জনগণের জীবন যাপন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। খাবারের দাম বেড়েছে।" জাকার্তার বাস ড্রাইভার রমদানি জানান, সুহার্তো শাসনামল ভাল ছিল। তবে একই সঙ্গে তিনি অভিযোগ দেশের ক্ষমতা এখনও তার সহচরদের হাতেই রয়ে গেছে। ইন্দোনেশিয়া দুর্নীতির শীর্ষ তালিকায় পৌঁছে যাওয়ার জন্য অনেকেই সুহার্তোর ছেলেমেয়ে ও আত্বীয়স্বজনদের দায়ী করেন। জাকার্তার কেমাং জেলার মটরসাইকেল চালক হেন্দ্রা বলেন, "আমি সুহার্তোকে পছন্দ করতাম। তবে তার ছেলেমেয়েরা অত্যন্ত লোভী। তারা প্রত্যেকেই অপরাধী এবং আদালতে তাদের বিচার হওয়া উচিৎ।" ৩৫ বছর বয়স্ক ডাক্তার পুদজি বলেন, "সুহার্তো ভাল নেতা ছিলেন, তবে ক্ষমতার শেষ দিকে এসে তিনি তারা আমলাদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজকের এত সমস্যা।" তিনি আরও বলেন, "তারপরও আমি মনে করি, সাধারণ মানুষের জন্য সুহার্তোর আমল ভাল ছিল। আর আজ, ধনীরা আরও ধনী হচ্ছে গরিব হচ্ছে আরও গরিব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০ ঘ.