কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রতিযোগিতায় শনিবার অনুষ্ঠিত সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে হিলারি কিনটনকে হারিয়ে সহজ জয় পেয়েছেন বারাক ওবামা।
সাউথ ক্যারোলাইনার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ইলিনয়ের সিনেটর ওবামা ৫৫ শতাংশ এবং সাবেক ফার্স্ট লেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারি কিনটন ২৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনার সাবেক সিনেটর জন এডওয়ার্ডস পেয়েছেন মাত্র ১৮ শতাংশ ভোট।
২০০৪ সালের প্রতিযোগিতায় নর্থ ক্যারোলাইনায় বিজয়ী হয়েছিলেন এডওয়ার্স। এমন প্রোপটে জন্মভূমি সাউথ ক্যারোলাইনায় এডওয়ার্সের শোচনীয় পরাজয়ে তার আগামী নির্বাচনী প্রচারণা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বিল কিনটনের স্ত্রী হিলারির কাছে নিউ হ্যাম্পশায়ার ও নেভাদায় পরাজয়ের পর সাউথ ক্যারোলাইনায় বিপুল ব্যবধানে ওবামার বিজয় তাকে আগামী ৫ ফেব্র"য়ারি ২২টি অঙ্গরাজ্যে একইসঙ্গে ডেমোক্রেট দলের প্রতিযোগিতায় ভাল করার ব্যাপারে আশাবাদী করে তুলেছে। একইদিনে ২২টি অঙ্গরাজ্যে এ নির্বাচনকে 'সুপার টুয়েসডে' হিসেবে অভিহিত করছেন মার্কিনিরা।
ওবামা এর আগে আইওয়ার নির্বাচনে বিজয়ী হন।
সাউথ ক্যারোলাইনার নির্বাচনে বিজয়ের পর সুপার টুয়েসডে'র দিকে ইঙ্গিত করে কলাম্বিয়ায় উৎফুল্ল সমর্থকদেন উদ্দেশ্যে ওবামা বলেন, "নয় দিনের মধ্যে দেশের অর্ধেকের বেশি লোকের আমাদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলার সুযোগ রয়েছে যে ওয়াশিংটনের গতানুগতিক ধারায় আমরা কান্ত। আমরা পরিবর্তনের জন্য উদগ্রীব, আমরা আবারও বিশ্বাস করতে প্রস্তুত।"
সাউথ ক্যারোলাইনায় বিজয়ী হওয়ার জন্য ওবামাকে অভিনন্দন জানিয়েছেন হিলারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২২১ ঘ.
bdnews24