প্যারিস, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সোসাইটি জেনারেল এর অসাধু কর্মচারী জেরোম কেরভিয়েলকে শনিবার একদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অননুমোদিত ব্যবসা করে ব্যাংকের ৭২০ কোটি ডলার ক্ষতি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ব্যাংকিং ইতিহাসে এটি নজিরবিহীন ক্ষতির ঘটনা।
৩১ বছর বয়েসী কেরভিয়েলকে প্যারিস পুলিশের আর্থিক ব্রিগেডের দপ্তরে রাখা হয়েছে বলে প্যারিসের অভিশংসকের মুখপাত্র জানিয়েছেন।
সোসাইটি জেনারেল ব্যাংক কর্তৃপক্ষ শুক্রবার ব্যাংকের সদর দপ্তরে পুলিশের কাছে কেরভিয়েল সম্পর্কে তথ্য সরবরাহ করেন। প্যারিসের অভিশংসকের মুখপাত্রী ইজাবেল মঁতান বলেন, "পুলিশ কোনো অভিযান চালায়নি। ব্যাংক কর্তৃপক্ষ স্বেচ্ছায় এ সংক্রান্ত কাগজপত্র পুলিশের হাতে তুলে দেন।" তিনি জানান, এর বেশিরভাগই ছিল কম্পিউটার উপাত্ত।
এর আগে সোসাইটি জেনারেল ব্যাংক গত ২৪ জানুয়ারি নাতেঁর এর অভিশংসকের কাছে '৩১ বছর বয়েসী এক ব্যক্তির বিরুদ্ধে' জাল কাগজ তৈরি ও ব্যবহার এবং অফিসের প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা বিঘি
bdnews24