নিউইয়র্ক, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের মাঝামাঝি নাগাদ ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্র"তি থেকে সরে আসবে না অস্ট্রেলিয়া সরকার। একথা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ শনিবার বলেছেন, সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্কের অবনতি ঘটাবে বলে তিনি মনে করেন না।
গত নভেম্বরে নির্বাচনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় কনজারভেটিভদের টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন লেবার পার্টির নেতা কেভিন রুড। এর ফলে বিদায় নিতে হয় জর্জ বুশের ঘনিষ্ঠ মিত্র জন হাওয়ার্ডকে।
প্রধানমন্ত্রী রুড প্রতিশ্র"তি দেন ২০০৮ সালের মাঝামাঝি নাগাদ ইরাক থেকে আস্ট্রেলিয়ার ৫০০ সেনা প্রত্যাহার করা হবে। এছাড়া, ক্ষমতায় এসেই তিনি কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করেন। ফলে দুদিক থেকেই হতাশ হতে হয় যুক্তরাষ্ট্রকে।
ওয়াশিংটন সফরের আগে শনিবার নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী স্মিথ সাংবাদিকদের বলেন, "ইরাক থেকে অস্ট্রেলিয় সেনা প্রত্যাহারের বিষয়টি ইতিমধ্যে বুশ প্রশাসনকে জানানো হয়েছে।"
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম যুক্তরাষ্ট্র সফরে এসে স্মিথ জানান, সেনা প্রত্যহারের বিষয়টি কিভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করা যায় এ নিয়ে আগামী সোমবার তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে আলোচনা করবেন।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার ক্ষেত্রে সেনা প্রত্যাহারের বিষয়টি কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।"
তিনি আরও বলেন, "দুই দেশেই সরকার আসবে যাবে কিন্তু সম্পর্ক চিরস্থায়ী। আস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্রতা অনেক দিনের এবং তা থাকবে।"
স্মিথ জানান, রাইসের সঙ্গে আলোচনার সময় আফগানিস্তানের বিষয় নিয়েও আলোচনা হবে। আস্ট্রেলিয়া আগেই জানিয়েছে, তারা আফগানিস্তানে সেনা ও মানবিক সাহায্য অব্যাহত রাখবে।
তিনি বলেন, "রাইসের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের সা
bdnews24